September 20, 2026, 9:51 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিন আধিপত্যবাদী চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে সিপাহি–জনতা রাজপথে নেমে এসেছিল। এরপর থেকে জাতি দিবসটি পালন করে আসছে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ গ্রহণ এবং সামরিক বাহিনী ও জনগণের ঐক্যের প্রতীক হিসেবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মহানগর বিএনপি।

এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ৭টায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

এছাড়া আগামীকাল (শনিবার) রক্তদান কর্মসূচি এবং পরশুদিন (রবিবার) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি নেতারা জানিয়েছেন, এসব কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগকে স্মরণ করা হচ্ছে। পাশাপাশি শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ