July 27, 2026, 9:48 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

মোল্লাহাটে জামায়াতের কর্মীসভায় ঐক্যের ডাক, তরুণদের সক্রিয় ভূমিকার আহ্বান

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদয়পুর ইউনিয়নের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার দেড় বোয়ালিয়া বালুর মাঠে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সভায় সভাপতিত্ব করেন উদয়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সভাপতি হাফেজ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং বাগেরহাট-১ (চিতলমারী–মোল্লাহাট–বাগেরহাট সদর) আসনের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মনজুরুল হক রাহাদ বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণ সমাজের জাগরণই হতে পারে পরিবর্তনের মূল চালিকা শক্তি। ইসলামী আদর্শ, ন্যায় ও নীতির ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা আমির হাফেজ হাসপাতাল সরদার, সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ, নায়েবে আমির হাফেজ আব্দুস সবুর এবং উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসান।

বক্তারা বলেন, জনগণের মাঝে ইসলামী মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও ঐক্যের বার্তা পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে হবে। তারা কর্মীদের মধ্যে সংগঠনচেতনা, নিষ্ঠা ও আদর্শিক দৃঢ়তা বৃদ্ধির আহ্বান জানান।

সভা শেষে উপস্থিত কর্মীরা ঐক্য ও সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ