September 17, 2026, 9:25 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

বাগেরহাটে গাছ থেকে মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মুজিবুর রহমান শেখ (৪৫) নামে এক মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মোড়লডাঙ্গা গ্রামের নিজাম শেখের বাগানে একটি মেহগনি গাছের ডালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মুজিবুর রহমান শেখ ওই গ্রামের গোলাপ শেখের ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন , মরদেহের কপালে ছিলে যাওয়ার চিহ্ন রয়েছে। হয়ত গাছের সাথে ঘষা লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করছি এটা আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ