September 19, 2026, 2:17 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

টাঙ্গাইলেরমধুপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

মোহাম্মদ নাজিবুল বাশার, মধুপুুর টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

জনকল্যাণমূলক এই উদ্যোগটি স্থানীয়দেরমাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং অসহায় মানুষের চিকিৎসা চাহিদা পূরণে এক বিশাল ভরসাজুগিয়েছে।

বাংলাদেশসেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই মেডিকেল ক্যাম্পেবিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদল দিনব্যাপী রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শ প্রদানকরেন।

৬ নভেম্বর বৃহস্পতিবারমধুপুর উপজেলার কাকরাইদ বিএডিসি কৃষি বীজ উৎপাদন খামারের প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশসেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে স্থানীয় রোগীদের বিনামূল্যে এ দিন ব্যাপী চক্ষুচিকিৎসা সেবা মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনেরঅধিনস্থ ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্ত¡বাবধানে ৩৭ এডি রেজিমেন্ট এর সার্বিকব্যবস্থাপনায় মধুপুর বাংলাদেশ কৃষি উন্নয়ন করর্পোরেশন (বিএডিসি) এলাকায় চক্ষু বিশেষজ্ঞডাক্তার দ্বারা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে।

এই মেডিকেল ক্যাম্পেইনে মোট দেড় শতাধিক  গরীব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করে।এলাকারবিপুল সংখ্যক গরিব ও দুস্থ মানুষএই সেবা গ্রহণ করেছেন। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা বিনামূল্যে চোখ পরীক্ষা ও রোগের প্রাথমিকনির্ণয় করা হয়। অনেক রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও দৃষ্টি ত্রুটিজনিতসমস্যায় চশমা প্রদান করা হয়।

যাদের ছানি অপারেশনের প্রয়োজন, তাদের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তী সময়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। চিকিৎসা সেবা নিতে আসা একাধিক ব্যক্তি সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগেগভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, অর্থের অভাবে শহরে গিয়ে চিকিৎসা করানো তাদের পক্ষে সম্ভব ছিল না।

বাড়ির কাছে বিনামূল্যে এত উন্নত চিকিৎসাও ওষুধ পেয়ে তারা বিশেষভাবে উপকৃত হয়েছেন। তারা সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলককার্যক্রম অব্যাহত রাখার জোর দাবি জানান।সেনাবাহিনীরঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসে জানান, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের সেবায় নিবেদিত।

দেশের যেকোনো দুর্যোগ বা প্রয়োজনে সাধারণমানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলককার্যক্রম বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

এই ক্যাম্পেইন শুধুচিকিৎসা সেবাই নয়, এটি স্থানীয় মানুষের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক ও আস্থার সেতুবন্ধনআরও দৃঢ় করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ