September 17, 2026, 9:23 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ঝালকাঠি-১ আসনে ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজী বৃহস্পতিবার ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি কাঁঠালিয়ার উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসা, শহীদ রাজা ডিগ্রি কলেজ, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ, তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ, আমুয়া আমির মোল্লা স্কুল ও কচুয়া মাধ্যমিক স্কুলের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

এসময় ব্যারিস্টার মঈন ফিরোজী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র লক্ষ্য ও কর্মপরিকল্পনা সম্পর্কে শিক্ষকদের অবহিত করেন।

তিনি বলেন, “শিক্ষক সমাজ হচ্ছে জাতির বিবেক। একটি সুশিক্ষিত প্রজন্ম গঠনে তাদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো ও শিক্ষকদের মর্যাদা রক্ষাই হবে আমাদের অঙ্গীকার। গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ