September 19, 2026, 2:59 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ৩ জন

মো: মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক মাদক বিরোধী অভিযানে মোট ৩ জনকে ইয়াবাসহ আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (০৪ নভেম্বর ২০২৫) উপজেলার নাগরী ইউনিয়নের দুইটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মোট ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রথম অভিযানে, সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় জনৈক মন্তাজের নির্মাণাধীন বাড়ীর সামনে থেকে মোঃ রতন মোল্লা (৪৫) কে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা নং-০৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। বাদী হিসেবে মামলা করেন এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দিন এবং তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই (নিঃ) সেলিম শেখ।

পরে একই দিন বিকাল ৪টা ৩০ মিনিটে উলুখোলা ব্রিজের পশ্চিম পাশে সেনপাড়া অটোষ্ট্যান্ড এলাকায় পরিচালিত আরেক অভিযানে মোঃ রায়হান ইসলাম শান্ত (২০) ও মোঃ ইফরান মিয়া (২১) কে ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মামলা নং-০৪, ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। বাদী হিসেবে মামলা করেন এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দিন, তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই (নিঃ) সেলিম শেখ।

অভিযান সম্পর্কে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান— “মাদক নির্মূলে পুলিশ সবসময় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এলাকায় মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।” মাদক মামলায় অভিযুক্ত আসামিদের গাজীপুর কোর্টে পেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ