July 27, 2026, 9:53 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

বাগেরহাটে সভা শেষে ঘরে ফেরার পথে বাস-ট্রাকের চাপায় প্রাণ গেল তিন বিএনপি কর্মীর

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের রামপালের বাসের ধাক্কা ও ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপি’র কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা বিকেলে ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপি’র কেন্দ্রীয় গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের এক নির্বাচনি সভা শেষে মোটরসাইকেলে বাড়ির পথে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়, পরে পিছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এমরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আমরা পুলিশকে হস্তান্তর করেছি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে সবার শেষে ফেরার পথে নিজ দলের তিন কর্মীর মৃত্যুতে নিহতদের পরিবারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া বইছে।

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, সড়ক দুর্ঘটনায় যে তিনজন মারা গেছেন। তারা আমাদের দলের সক্রিয়কর্মী ছিলেন। একটি দলীয় সভা থেকে ফেরার পথে এই দুর্ঘটনার স্বীকার হয়। তাদের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ