July 27, 2026, 11:38 am
শিরনাম :
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন

রাঙামাটি-২৯৯ আসনে ধানের শীষের কান্ডারী এডভোকেট দীপেন দেওয়ান

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে এডভোকেট দীপেন দেওয়ান মনোনীত হয়েছেন। প্রার্থী ঘোষণার পর থেকেই রাঙামাটির পাহাড়ি-বাঙালি সাধারণ জনগণের মাঝে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

বিএনপি নেতাকর্মীরা জানান, দিপেন দেওয়ান একজন সৎ, যোগ্য ও জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন ধরে রাঙামাটির মানুষের পাশে কাজ করে আসছেন। তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এডভোকেট দীপেন দেওয়ান তার ফেরিফাইড ফেইসবুক পেজে পোস্ট দেন, “রাঙামাটি একটি শান্তি ও সম্প্রীতির জেলা। আমি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং ভাইস -চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।”

তিনি আরও বলেন, রাঙামাটির জনগণ পরিবর্তন চায়, তারা গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করবে বলে তিনি দৃঢ় আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ