September 18, 2026, 12:25 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজশাহী মহানগর বিএনপি’র কমিটি ঘোষণা- সভাপতি মামুন, সম্পাদক রিটন

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজশাহী মহানগর শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (০১ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

ঘোষিত ১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুনুর রশিদ মামুন, আর সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মাহফুজুর রহমান সফিক রিটন।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন এই আংশিক কমিটি শিগগিরই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে। মহানগরে সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠিত করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার উদ্দেশ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল হুদা।

এছাড়াও সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন—
আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী।

কমিটিতে বজলুল হুদা মন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রবিউল ইসলাম মিলুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এছাড়া অ্যাডভোকেট এরশাদ আলী ঈসাকে ১ নং সদস্য এবং মো. মাইনুল আহসান (পান্না)-কে ২ নং সদস্য হিসেবে রাখা হয়েছে।

দলীয় নেতাকর্মীরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পুনরায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

বিএনপি সূত্রে আরও জানা যায়, নতুন কমিটির নেতৃত্বে রাজশাহীতে দলীয় কার্যক্রমকে গতিশীল করা, তরুণ নেতৃত্বকে সম্পৃক্ত করা এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করাই এখন প্রধান লক্ষ্য।

দলীয় দফতর সূত্রে জানানো হয়, পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর প্রত্যেকটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ