September 17, 2026, 11:53 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

মংগলকান্দিতে জামায়াতের উঠান (পুরুষ-মহিলা) বৈঠক অনুষ্ঠিত

এস এম আরাফাত হোসাইন

জুলাই অভ্যুত্থানে অংশীজনদের সুরক্ষা নিজেদের দায় মুক্তির জন্য গনভোটে দেশপ্রেমিক জনগন ‘হাঁ ‘র পক্ষে রায় দিবে,ইনশাল্লাহ; -ডা: মো: ফখরুদ্দিন মানিক

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা মংগলকান্দি ইউনিয়নের আনন্দিপুর এবং আকিলপুরে অনুষ্ঠিত উঠান বৈঠকে (পুরুষ-মহিলা) প্রধান মেহমানের আলোচনায় ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন,”জুলাই অভ্যুত্থান আমাদের বড় অর্জন।

ফ্যাসিবাদ বিরোধী এই অভ্যুত্থানের যোদ্ধারা জীবন দেয়ার মাধ্যমে রক্ত ঋনে আবদ্ধ করেছেন। সুতারাং অভ্যুত্থানের সকল অংশীজনের যথোপযুক্ত মর্যাদা এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সেই জন্য দরকার জুলাই সনদের আইনি ভিত্তির কার্যকর আদেশ ও তার বাস্তবায়ন।
আমরা অবিলম্বে তার বাস্তবায়নের জন্য নভেম্বরের মধ্যে গনভোটের দাবী জানাচ্ছি।

দেশপ্রেমিক জনগন গনভোটে হাঁ’র পক্ষে রায় দিয়ে অভ্যুত্থানে অংশীজনের সুরক্ষা নিশ্চিত করবে এবং এর বিরুদ্ধে অবস্থানকারীদের ষড়যন্ত্র মোকাবিলায় ভুমিকা রাখবে।

ডা: মানিক দেশ বাসীকেবজুলাই অভ্যুত্থানের পক্ষ শক্তি হিসেবে হা’র পক্ষে রায় দেয়ার আহবান জানান।

উঠান বৈঠকে বিশেষ মেহমানের বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাও আব্দুর রহিম, উপজেলা জামায়াতের আমীর মাও মো: মোস্তফা ,সহকারী সেক্রেটারি মাও বেলায়েত হোসেন, IBWF ফেনী শহরের সেক্রেটারী ফখরুল ইসলাম, ইউনিয়ন আমীর মাও নুরুল ইসলাম, শিবির সভাপতি শাহাদাত হোসেন, ইকবাল হাসান রাজু, জামায়াত নেতা আব্দুল্লাহ সহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ