September 17, 2026, 7:41 pm
শিরনাম :
কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গ্রামের প্রধান সংযোগকারী সেতু ভেঙে ঝুকিপূর্ন পারাপার‌ করছেন গ্রামবাসীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন জন্মদিন পালন

সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ অস্ত্র সরবরাহকারীকে আটক

তরফদার রবিউল ইসলাম

সুন্দরবন থেকে দস্যু করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিম (৩২)কে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সুন্দরবনের নন্দবালা খাল এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময়, তার কাছ থেকে ১ টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

আটক আব্দুর রহিম (৩২) বাগেরহাট জেলার শরণখোলার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিলো।

কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস কামরুজ্জামানের নেভিগেশন কর্মকর্তা লেঃ মারুফ আহমেদ সৌখিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের উদ্দেশ্যে ডাকাত দলের একজন সহযোগী হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে গমন করবে। ওই এলাকায় অভিযান চালিয়ে ১ টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজসহ তাকে আটক করা হয়।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ