September 17, 2026, 7:40 pm
শিরনাম :
দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গ্রামের প্রধান সংযোগকারী সেতু ভেঙে ঝুকিপূর্ন পারাপার‌ করছেন গ্রামবাসীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন জন্মদিন পালন লামায় হিমছড়িতে ফ্ল্যাট সলিং সড়ক হালকা বৃষ্টিতে ভেঙ্গে পড়ছে

সুন্দরবনে ২২টি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের ঢাংমারী স্টেশনের আওতাধীন ঘাগড়ামারী এলাকায় ২২টি হরিণ শিকারের ‘সিটকা’ ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ।

অভিযানের সময় “প্যারালাল লাইন সার্চ” পদ্ধতিতে জঙ্গলে ফুট পেট্রোলিং চালানো হয়। এ সময় ঘাগড়ামারী খালের সাইট ও লক্ষ্মীখালী খালের পাশ থেকে ফাঁদগুলো উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা ফাঁদগুলো পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, এটি ছিল নিয়মিত টহল কার্যক্রমের অংশ, যার মাধ্যমে সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে।

বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করীম চৌধুরী বলেন, “সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় আমরা সবসময় সতর্ক আছি। ঘাগড়ামারী টহল ফাঁড়ির স্টাফরা যে সততা ও সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমরা অন্যান্য টহল ফাঁড়ি গুলোকেও একইভাবে নিয়মিত ফুট পেট্রোলিং চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”

বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ