September 17, 2026, 7:40 pm
শিরনাম :
দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গ্রামের প্রধান সংযোগকারী সেতু ভেঙে ঝুকিপূর্ন পারাপার‌ করছেন গ্রামবাসীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন জন্মদিন পালন লামায় হিমছড়িতে ফ্ল্যাট সলিং সড়ক হালকা বৃষ্টিতে ভেঙ্গে পড়ছে

ঝালকাঠিতে ডিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ তিনজন গ্রেপ্তার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত নবগ্রাম ও পৌরসভার বিকনা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নবগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় একজন নারী মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাছিমা বেগম (৫৪)-কে আটক করা হয়। পরে তার হাতে থাকা কালো ব্যাগ তল্লাশি করে বাদামী টেপে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নাছিমা বেগম জানায়, তার আরও দুই সহযোগী বিকনা এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে ডিবির দল রুবেল তালুকদারের ভাড়া বাসায় অভিযান চালায়।

এ সময় মাদক ব্যবসায়ী ছখিনা বেগম (৪০) ও বিলাশ (৩০) পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে ঘরের আলনার নিচ থেকে কালো রঙের ট্রাভেল ব্যাগে মোড়ানো আরও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

দুই দফা অভিযানে মোট ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ