July 27, 2026, 8:41 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

আশুলিয়ায় পালা গানের মাধ্যমে ৩১ দফার প্রচারণা ছাত্রদল নেতার

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষেই হোক, ব্যতিক্রমী গ্রাম্য পালা গানের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আশুলিয়ায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

বুধবার রাতে আশুলিয়া পাথালিয়া ইউনিয়নের ধনিয়া মডেল একাডেমি স্কুল মাঠে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এর উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে এই ব্যতিক্রমী আয়োজন করেন। অনুষ্ঠানে শিল্পী সুবর্ণা পারভীন ৩১ দফার গান পরিবেশন করেন।

এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি দেশের জনগণের মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও পরিবর্তনের রূপরেখা।” ছাত্রদল তারেক রহমানের নেতৃত্বে সেই পরিবর্তনের অগ্রদূত হিসেবে মাঠে থেকে কাজ করে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপি,যুবদল,শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা একযোগে শান্তিপূর্ণ আন্দোলন ও সাংগঠনিক ঐক্য দৃঢ় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ