September 17, 2026, 7:40 pm
শিরনাম :
দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গ্রামের প্রধান সংযোগকারী সেতু ভেঙে ঝুকিপূর্ন পারাপার‌ করছেন গ্রামবাসীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন জন্মদিন পালন লামায় হিমছড়িতে ফ্ল্যাট সলিং সড়ক হালকা বৃষ্টিতে ভেঙ্গে পড়ছে

গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় নিরীহ গ্রামবাসীকে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রির্পোটার

ডাকাতির প্রস্তুতি কালে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে পাঁচ মামলার আসামি আলী ডাকাত গণপিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীকে মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকার সর্বস্তরের জনগণ।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কাউখালী উপজেলার পিরোজপুর-বরিশাল সড়কের চৌমাথা এলাকায় ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন মাও আবু হানিফ, আঞ্জুমান আক্তার, মো:জাকির মিয়া, মিজানুর রহমান সহ স্থানীয় ব্যক্তিবর্গ ।

এ সময় বক্তারা বলেন, চুরি, ডাকাতি, মাদক কারবারি ও ইয়াবা সহ অসংখ্য মামলার আসামি আলী ডাকাত গণপিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে প্রচার করে উদ্ধারকারী, চিকিৎসায় সহযোগিতাকারি ও সাধারণ মানুষকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। যার প্রতিবাদে এলাকার শত শত নারী পুরুষ একত্রে এ মানববন্ধনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি ।

বক্তারা আরো বলেন এই ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক। কিন্তু মামলার মাধ্যমে নিরাপরাদ মানুষ যারা এই ঘটনার সাথে জড়িত নয় তাদেরকে হয়রানি করা হচ্ছে।

উল্লেখ্য গত ১৯ অক্টোবর পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে ডাকাতির অভিযোগে মোঃ আলী হোসেন (৩৮) নামের এক যুবকক স্থানীয় মানুষের গণপিটুনিতে আহত হয়ে পরের দিন চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে মারা যায় ।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ