September 16, 2026, 5:15 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

নাজিরপুরে গৃহবধুর নাক বিচ্ছিন্ন করলো প্রতিবেশী

শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার

পিরোজপুরের নাজিরপুরে হেনারা বেগম (৫০) নামের এক গৃহবধুর নাক বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিবেশী।

সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় হামলায় ওই নারী সহ পুত্র নাঈম খান (২৬), পুত্রবধু ঝুমুর বেগম (২২)আহত হয়েছেন। মুমূর্ষ অবস্থায় ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আহত ওই নারীর পুত্রবধু প্রত্যক্ষদর্শী ঝুমুর বেগম বলেন, পূর্ব শত্রæতার জের ধরে তার শাশুড়ি হেনারা বেগমকে হত্যার উদ্দেশ্যে তাদের প্রতিবেশী মৃত রফিকুল ইসলাম হাওলাদারের স্ত্রী হুসি বেগম (৫০) তার দুই কন্যাদের নিয়ে ওই দিন সকালে পূর্ব থেকে তৎ পেতে থেকে উপর্যপরি হামলা চালায়। এ সময় হেনারা বেগমের চিৎকারে ঘরে থাকা অন্যরা বের হলে তাদের উপরও হামলা চালানো হয়। তবে অভিযুক্তদের দাবী তাদের উপর হামলা করা হয়েছে। তারাও হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রতিবেশীরা বলেন, হামলাকারী হুসি বেগম স্থানীয় কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। কেহ তার প্রতিবাদ করলে তার মেয়েদের দিয়ে তাকে অপমান করান। তাই ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলেন না।

এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) শেখ মো. হিলাল উদ্দিন বলেন, ঘটনা শুনে সেখানে পুশি পাঠানো হয়েছিলো। মামলা দিলে মামলা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ