October 31, 2026, 5:57 pm
শিরনাম :
সুন্দরবনের বনজীবিদের দাবী আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন কুয়াকাটায় শ্রম পরিদর্শক আটক গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : ডা. শফিকুর রহমান জোয়ারের পানিতে হাবুডুবু খাচ্ছে কেওড়াকাটার কোটি টাকার পর্যটন স্বপ্ন মাভাবিপ্রবিতে রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন যারা বাগেরহাটে ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ফকিরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান

কাজ ফেলে পালিয়েছে আমু’ র ঘনিষ্ঠ ঠিকাদার, “প্রায় ৪ কোটি টাকার গার্ডার ব্রিজ এখন কাঠের সেতু”

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ফয়রা বোনমাইল খালের ওপর প্রায় ৪ কোটি টাকার নির্মাণাধীন সেতু প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কাজ শুরুর পরে ৩ বছর পার হলেও সরকারি প্রকল্পটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এতে ঐ এলাকার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৫ গ্রামের কয়েক হাজার মানুষকে প্রতিনিয়ত জীবনের ঝুকি নিয়ে বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত সাঁকো ব্যাবহার করে যাতায়াত করতে হয়।

জানাগেছে ঝালকাঠির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে একচেটিয়া করে আসছে আমির হোসেন আমুর ঘনিষ্ঠ ঠিকাদার মনিরুল ইসলাম (মনির হুজুর)। ৫ আগস্টের পর ঠিকাদার আত্মগোপনে চলে যায়। তার অধীনে থাকা সকল কাজ ফয়রা বনমাইল খালের সেতু প্রকল্প সহ তখন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রকল্প সংশ্লিষ্ট কতৃপক্ষরাও কোনো দায়িত্ব নিচ্ছেন না।

নলছিটি উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানাগেছে ২০২২ সালের ৭ জুলাই ৩ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৩০৯ টাকা ব্যায়ে ফয়রা বনমাইল খালের ওপর গার্ডার ব্রিজ নির্মাণের টেন্ডার হয়। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় মেসার্স ইসলাম ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে। নির্ধারিত সময় অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ছিলো ২০২৩ সালের ২২ মে। সিডিউল অনুযায়ী নির্ধারণ সময় অতিক্রমের পরেও ধীর গতিতে কাজ এগোতে থাকে। যাহা মোট ১০-১৫ শতাংশের মত শেষ হয়েছে।

এলাকাবাসী এ ঝুকি পূর্ণ সাঁকো পারাপারকে অপরাজনৈতিক প্রভাবের কারনে উন্ময়নের প্রতিশ্রুতি এখন হতাশায় পরিনত হয়েছে। শিক্ষার্থী , সাধারণ মানুষ, রোগী পরিবহন ও বাজারে পন্য আনা নেয়ার ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ দেখা দিয়েছে। ঠিকাদার পলাতক থাকায় দায়িত্বে থাকা ম্যানেজার আলমগীর হোসেন জানান আমি ওখানের কাজ দেখাশোনা করিনা। সোহেল নামে একজন দেখাশোনা করতো সেও পলাতক।

এবিষয়ে ঝালকাঠি এলজিইডি প্রকৌশলী মোঃ হাবিবুল্লাহ জানান আমরা অফিসিয়ালি ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স কে একাধিক বার চিঠি দিয়েও উল্লেখযোগ্য কোনো সুরাহা পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ