September 18, 2026, 4:10 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন-সম্পাদক মানিক

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মরত বিভিন্ন পত্রিকার পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হল “আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন “। এতে নয়া দিগন্তের আশুলিয়া সংবাদদাতা তুহিন আহামেদকে সভাপতি এবং দিনকালের নজরুল ইসলাম মানিককে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় একটি রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি যুগান্তরের মেহেদী হাসান মিঠু ও দি এশিয়ান এজের আবুল কাশেম, যুগ্ম-সাধারন সম্পাদক দৈনিক ভোরের দর্পণের মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আলোকিত বাংলাদেশের শামীম ইকবাল, কোষাধ্যক্ষ দৈনিক করতোয়ার গোলাম মঞ্জুর মোর্শেদ চৌধুরী, প্রচার ও প্রকাশানা সম্পাদক বর্তমান সংবাদের মো: শফিউল্লাহ, দপ্তর সম্পাদক দৈনিক ফুলকির শাহাদাৎ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক ভোরের খবর ও বিডি২৪লাইভ ডটকমের মো:শাকিল শেখ, নির্বাহী সদস্য দৈনিক রুপালী বাংলাদেশের মো: জহিরুল ইসলাম খান লিটন, দি ডেইলী অবজারভারের আমিনুল ইসলাম এবং কালের কন্ঠের ওমর ফারুক। কমিটি আগামী দুই বছরের জন্য ঘোষণা করা হয়।

এসময় দৈনিক ইনকিলাবের সাভার উপজেলা প্রতিনিধি রাউফুর রহমান পরাগকে আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা করে তিন সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও করা হয়।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু আহাম্মেদ চৌধুরী, আশুলিয়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক শেফালী মিতু সহ সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ