July 27, 2026, 2:08 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

আয়রন ব্রীজে চরম ঝুঁকিতে যাতায়াত, ধসে পড়ার শঙ্কা!

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া-সোনারগাঁও সড়কের দুটি আয়রন ঢালাই ব্রীজ এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ব্রীজ দুটি দেবে ও দুলে পড়ায় স্থানীয়দের যাতায়াতে চরম ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুটিয়াখালি বাজারসংলগ্ন ঝালোবাড়ি খালের ওপর নির্মিত ব্রীজটিতে গাড়ি উঠলেই পুরো কাঠামো দুলে ওঠে। আর তার পাশেই আরুয়া-সোনারগাঁও সড়কের মাদ্রাসা সংলগ্ন আরেকটি আয়রন ব্রীজ অতিরিক্ত বালু ও ইউ-বহনকারী ট্রলির ভারে দেবে গেছে। কয়েক বছর ধরে বেহাল এই দুটি ব্রীজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাস্তাঘাট ও ব্রীজ সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। যেকোনো মুহূর্তে ব্রীজ দুটি ধসে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।

স্থানীয়রা দ্রুত এই দুই ব্রীজের সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত হয়।

এ বিষয়ে রাজাপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, ব্রিজের স্কিম করে পাঠানো হয়েছে পাশ হলেই কাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ