July 27, 2026, 1:33 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

রূপগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ইক্বরা কিন্ডারগার্টেন স্কুলের দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৩ অক্টোবর বৃহস্পতিবার বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয় মাঠে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন শিক্ষক শফিকুর রহমান, শিক্ষক হালিমা খাতুন, রুমানা আক্তার রুমি আক্তার, সুলতানা রাজিয়া, মারিয়া আক্তার, মইন উদ্দিন, মুনমুন আক্তার, হালিমা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে বৃত্তি পরীক্ষা আয়োজনে বিকল্প নেই। ছাত্র-ছাত্র, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সমন্বয়ে ভালো ফলাফল অর্জন করতে হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধাবী হয়ে উঠে। তাই বেসরকারি শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া প্রয়োজন।
পরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেষ্ট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ