September 18, 2026, 2:02 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ময়মনসিংহে জাতীয় নিরাপদ দিবস -২০২৫ উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলা প্রশাসন, বিআরটিএ ময়মনসিংহ বিভাগীয় ও জেলা সার্কেল অফিস কর্তৃক আয়োজিত ও ময়মনসিংহ সড়ক জনপদ বিভাগের সহযোগিতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২৫ উপলক্ষে ” মানসন্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি ” এই শ্লোগান ধারণ করে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা ২২ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে রেলী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে যোগদান করেন।রেলীতে নেতৃত্ব দেন ও সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা।

সমাবেশ পরিচালনা করেন বিআরটিএ ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক প্রকৌশলী সুব্রত কুমার দেবনাথ।স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম।

আলোচনায় অংশ গ্রহণ করেন সড়ক ও জনপদ ময়মনসিংহ বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, বিআরটিএর সহকারী পরিচালক আবু নাঈম শেখ ও মোটরযান পরিদর্শক মোঃ জহির উদ্দিন বাবর, জেলা ট্রাফিক বিভাগের প্রশাসক আবু নাসের মোহাম্মদ জহির,জেলা মটর মালিক সমিতির কার্যকরী সভাপতি মোঃ আবু সাঈদ,নিরাপদ সড়ক চাই ময়মনসিংহের সভাপতি আব্দুল কাদের চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠান শেষে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে শতাধিক হেলমেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ