September 18, 2026, 2:03 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি ” – এ প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক র‍্যালি ও আলোচনা সভা করেছে (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেল।

বুধবার (২২ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) সার্কেল’র আয়োজনে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় ডিসি অফিসের কার্যালয় চত্ত্বর থেকে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করে (বিআরটিএ)। এরপরই একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ । সিভিল সার্জন ডাঃ কে,এম শাহাব উদ্দিন , সড়ক ও জনপদ বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী নাহিনুর রহমান , পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন শফিকুল ইসলাম , চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেল’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) মোটরযান পরিদর্শক আব্দুল খাবিরু , মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আবু হুজাইফা, প্রমুখ।

অতিথিদের দেয়া বক্তব্যে বলেন সামান্য অসতর্কতা ও অবহেলার কারনে আমরা প্রতিনিয়ত দুর্ঘটনা শিকার হচ্ছি। সকলের সচেতনতা ও স্বদিচ্ছাই পরে সড়ক দুর্ঘটনা রোধ করতে।

আমরা সকলেই সড়ক ব্যবহারে সচেতন হই, ট্রফিক আইন ও সাইন মেনে চলি বলে এ-সব কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ