July 26, 2026, 11:48 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

নোয়াখালীতে দারসুল কুরআন কর্মসূচিতে হামলার প্রতিবাদে বাগেরহাট সরকারি পিসি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে অর্থসহ কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কলেজের বকুলতলা চত্বরে কুরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম। এসময়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ, সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ, অফিস সম্পাদক সোহেল রানা, পিসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি রনি হাওলাদারসহ শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে একটি করে পবিত্র কুরআন বিতরণ করা হয়। বিনামূল্যে কুরআন পেয়ে খুশি শিক্ষার্থীরা।

বিনামূল্যে কুরআন পাওয়া রবিউল ইসলাম বলেন, একজন মুসলমানের জন্য কুরআন খুবই প্রয়োজনীয়। আজকে আমরা বিনামূল্যে পেয়ে খুব খুশি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ আলম বলেন, নোয়াখালীতে এই কুরআন প্রশিক্ষণ কর্মসূচির সময় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী মসজিদের ভেতর হামলা চালিয়ে আমাদের ভাইদের রক্তাক্ত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

ফ্যাসিস্টরা কুরআনের প্রতি আঘাত করে টিকতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। মানুষের কল্যাণে আমাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই ছাত্রনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ