September 18, 2026, 12:27 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

বকশীগঞ্জে নিখোঁজের পরদিন ধান ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

জিএম ফাতিউল হাফিজ বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ধান ক্ষেত থেকে ইয়ার হোসেন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বকশীগঞ্জ থানা পুলিশ সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২ টায় পৌর এলাকার মালিরচর মৌলভী পাড়া গ্রামের ধান ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করেন। ইয়ার হোসেন স্থানীয় মৌলভী পাড়া গ্রামের রিকশা চালক ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যা থেকে শিশু ইয়ার হোসেন হঠাৎ নিখোঁজ হন। রাতভর তাকে খোঁজাখুঁজি করেন তার মা আনেজা বেগম ও স্বজনরা।

দুপরে স্থানীয় কৃষকরা ক্ষেতে কাজ করতে গিয়ে শিশু ইয়ার হোসেনের মরদেহ ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বকশীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন। ওই শিশুর মুখে ও পায়ে রক্তের চিহ্ন রয়েছে। এছাড়াও তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে।
ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ