September 18, 2026, 12:27 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের পূবাইলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে চার ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

রোববার (১৯ অক্টোবর) রাতে গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন বিন্দান এলাকায় এ অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন গাজীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিছ।

অর্থ দণ্ডপ্রাপ্তরা হলেন— বিন্দান এলাকার শামীম ,সহ আরো তিনজন
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পূবাইল এলাকার বিন্দান এলাকায় কৃষি জমিতে গড়ে ওঠা কসমো কোম্পানি নামের একটি অনিবন্ধিত আবাসন প্রকল্পে অনুমোদন ছাড়াই ডেজার দিয়ে বালু ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিছ ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের সত্যতা পান।অপর দিকে পূবাইল কাজীপাড়া এলাকায় পুকুর ভরাট এর সত্যতা পান ।সে সময় মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ভরাটে জড়িত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই তা আদায় করা হয়। বালু ভরাট এর সরঞ্জাম জব্দ ও নষ্ট করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র বছরের পর বছর ধরে পূবাইলের বিভিন্ন স্থানে কৃষি জমিতে বালু ভরাট করে আবাসন ব্যবসা চালিয়ে আসছে। কতিপয় কিছু নেতার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ