September 16, 2026, 4:54 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

ময়মনসিলহ সিটি কর্পোরেশনের সামনে অটো শ্রমিক ও মালিকদের বিক্ষোভ

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলা অটো শ্রমিক কল্যান সমিতি ও মালিক কল্যান সমিতিকে অবহিত না করে আকষ্মিক ভাবে অটোবাইকের ব্যাটারী কেটে নিয়ে এসেছে মসিকের কয়েকজন কর্মচারী। অভিযোগকারীদের ভাষায় সিটি করপোরেশনের কোন পোষাক পরিধান ছাড়াই অটো থেকে অটোর ব্যাটারী নিয়ে এসেছে।

এঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা সিটি করপোরেশনে এসে ১৯ অক্টোবর দুপুর ১২ টায় বিক্ষোভ করে জোর প্রতিবাদ জানায়।

তারা এধরণের কর্মকান্ডের জন্য নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য মসিকের প্রশাসনের কাছে দাবী জানিয়েছে।বিক্ষোভ প্রদর্শন কালে অটো শ্রমিক কল্যান সমিতির সভাপতি সোহাগ আহমেদ সোহাগ,কার্যকরি সভাপতি শাকিল মিয়া,সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ সুজন,সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান,মালিক কল্যান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিক,সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, মিয়া,সহ-সভাপতি মোঃ লাল মিয়া বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।বিক্ষোভ চলাকালে সিটি করপোরেশনের সামনে বিপুল সংখ্যক শ্রমিক ও মালিকগন উপস্থিত ছিলেন।

বিকেল ৪ টায় মসিক কর্তৃপক্ষ শ্রমিক ও মালিকদেরকে বলেন দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা অফিসে নেই,উনি ঢাকায় আছেন। আজ সোমবার শ্রমিক ও মালিকদের আসার জন্য বলে এ বিষয়ে মীমাংসার আশ্বাস প্রদান করলে বিক্ষোভকারী শ্রমিক ও মালিকগন সিটি করপোরেশন প্রাঙ্গন ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ