July 26, 2026, 10:33 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

খুলনায় কারাগারে সংঘর্ষ ৩ আসামিকে কাশিমপুরে প্রেরণ

খুলনা ব্যুরো প্রধান

খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে সংঘর্ষের ঘটনায় তিন হাজতিকে ঢাকার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সকালে পুলিশ পাহারায় প্রিজনভ্যানে তাদের তিনজনকে পাঠানো হয়।

কাশিমপুর কারাগারে পাঠানো আসামিরা হলেন- কালা তুহিন, গ্রেনেড বাবুর ছোট ভাই রাব্বি এবং জিতু।

খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন বলেন, শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রেনেড বাবু ‘বি’ কোম্পানির সদস্য লাল ও সাকিবের সাথে অপর সন্ত্রাসী পলাশের মধ্যে কথা কাটাকাটি হয়। হাতাহাতির একপর্যায়ে পলাশকে তারা মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে কারাগারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। চলে কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়া। উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয় কারা কর্তৃপক্ষ। এ সময়ে উভয় পক্ষকে শান্ত করার জন্য মৃদু লাঠিচার্জ করা হয়। পরবর্তীতে পাগলা ঘণ্টা বাজানো হলে পরিস্থিতি শান্ত হয়।

তিনি বলেন, কারাগারের ভেতরে মারামারির ঘটনায় রাতে কারা হেড কোয়ার্টারে বিষয়টি অবগত করা হয়। এ ঘটনায় কয়েকজনের নামের তালিকা তৈরি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। সেখান থেকে আসামিদের পাঠানোর কথা জানানো হলে প্রাথমিক পর্যায়ে সকালে কালা তুহিন, গ্রেনেড বাবুর ছোট ভাই রাব্বি এবং জিতুকে পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে গাজীপুরের উদ্দেশ্যে পাঠানো হয়। নামের তালিকায় যারা আছে পরবর্তীতে তাদেরও ঢাকায় পাঠানো হবে।

জেলার মুনীর হুসাইন বলেন, শুক্রবারের ঘটনায় যারা কারাগারের শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে এখনো আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কারাবিধি অনুযায়ী যে সব ব্যবস্থা গ্রহণের বিধান আছে আমরা সেগুলো নিব। কারাগারে হাই প্রোফাইলের তেমন কোনো আসামি নেই। কারাগারের নিরাপত্তার স্বার্থে এর আগে খুলনার অপর শীর্ষ সন্ত্রাসী নুর আজিমকে ঢাকায় পাঠানো হয়। কারাগারে ১৪২৩ জন বন্দি আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ