July 26, 2026, 6:16 pm
শিরনাম :
১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

শরণখোলায় বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মো.আব্দুল করিম, নিজস্ব প্রতিনিধি

গত ১২ ই সেপ্টেম্বর,এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ % উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবীতে ঢাকা প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে উপজেলার সকল বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা ক্লাস বর্জন কর্মসূচি পালনের পাশাপাশি (১৪ অক্টোবর) মঙ্গলবার বেলা ১১ টায়, রায়েন্দা পাঁচ রাস্তার মোড় আল আরাফাহ ইসলামী ব্যাংক চত্বরে উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শরণখোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

শরণখোলা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জনাব মোঃ আসাদুজ্জামান’র সভাপতিত্বে এবং তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জনাব আব্দুল মালেক রেজার সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও খোন্তাকাটা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মীর আবুল কালাম, মাতৃভাষা ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জনাব ফারুক আহমেদ সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।

বক্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দাবী দাওয়া ও শিক্ষকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান, অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ