July 26, 2026, 7:35 pm
শিরনাম :
বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে ১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

বার্তা সম্পাদক

বাগেরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

সৈয়দ জালিস মাহমুদ

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুযোর্গ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক এর সভাকক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ফকিরহাট উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। এসময় সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, ফকিরহাট ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো: শাহজাহান মিয়াসহ বিভিন্ন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যগন উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দুর্যোগ প্রশমন করতে হলে প্রতিরোধ ও প্রস্তুতি দুটোরই প্রয়োজন রয়েছে। সকলের সহযোগিতা থাকলে যে কোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ