September 16, 2026, 12:28 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

হত্যার শিকার সাংবাদিক হায়াত উদ্দিনের পরিবারের পাশে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটে নিহত বিএনপি নেতা ও সাংবাদিক এস এম হায়াত উদ্দিনের পরিবারের পাশে দাড়িয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১০ অক্টোবর ) বেলা সাড়ে ১১ টায় বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা এম এ এইচ সেলিম নেতাকর্মীদের নিয়ে শহরের হাড়িখালি এলাকায় নিহত সাংবাদিক ও বিএনপি নেতা এসএম হায়াত উদ্দিনের বাড়িতে আসেন। নিহতের পরিবারের খোজ খবর নেন ও সমবেদনা দেন।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ এক লক্ষ টাকা প্রদান করেন। এইচএসসি পরীক্ষায় পাস করা পর্যন্ত নিহত সাংবাদিক হায়াতের দুই মেয়ের সকল দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনের কবর জিয়ারত করেন জেলা বিএনপির সাবেক এই সভাপতি।

এসময়, বাগেরহাট জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান টুটুল, মেহেবুবুল হক কিশোরসহ নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।

এম এ এইচ সেলিম বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি হায়াতের পরিবারে পাশে এসেছি। তাদের পক্ষ থেকে এক লক্ষ টাকা প্রদান করেছি। আমি শুধু বাহক হিসেবে এখানে এসেছি। আর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হায়াতের দুই মেয়ের এইচএসসি পরীক্ষায় পাস করা পর্যন্ত দায়িত্ব নেওয়ার ইচ্ছা পোষন করেছেন।

তিনি আরও বলেন, হায়াত বিএনপির কর্মী ছাড়াও, একজন নির্ভিক সৎ সাংবাদিক ছিলেন। সত্য কথা বলা ও লেখার জন্য হায়াতকে হত্যা করা হয়েছে। হায়াত একজন বীর। আমি হায়াতের রুহের মাগফেরাত কামনা করছি। অতিদ্রুত হায়াতের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান সাবেক এই সংসদ সদস্য।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাট শহরের হাঁড়িখালি এলাকায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। পরদিন ৪ অক্টোবর জানাজা শেষে নিজ বাড়ির পাশেই তার দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় ৬ অক্টোবর নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে মোঃ ইসরাইল মোল্লা, বহিস্কৃত যুবদল নেতা ওমর আলী মুন্নাসহ ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন।

ওই মামলায় মোহাম্মদ ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে আশিক (২৫) নামের দুইজনকে গ্রেপ্তার করে আদালতের আদেশে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ