July 26, 2026, 12:48 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

বিসিসিসিআই’র নির্বাহী পরিচালক নির্বাচিত হলেন সেলিমুজ্জামান

গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) কার্যনির্বাহী কমিটি’র পরিচালক নির্বাচিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (ইসি) দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান ৯ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) ঢাকার গুলশানে বিসিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোসাম্মাত নারগিস মুরশিদা। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অধিকাংশ সদস্য এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোসাম্মাত নারগিস মুরশিদা আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের নিকট চেম্বারের দায়িত্ব হস্তান্তর করেন। তিনি নতুন সভাপতির অবদান স্মরণ করে বলেন, কঠিন সময়ে তিনি চেম্বারের পাশে থেকেছেন, যার ফলস্বরূপ নির্বাচনে সভাপতি পদে এবং ২৪ জন কার্যনির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে চেম্বারের সম্মানিত সদস্যদের বিশ্বাসের প্রতীক হিসেবে এবং বিসিসিসিআই-এর রক্ষক হিসেবে অঙ্গীকারবদ্ধ হয় ২০২৫–২০২৭ মেয়াদের জন্য। অনুষ্ঠানে সকল সম্মানিত সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া করা হয় এবং চেম্বারের লক্ষ্য ও ভিশন পূরণের লক্ষ্যে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

৮ অক্টোবর ২০২৫ বিসিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. সাইদ আলী ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নবনির্বাচিত ২৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা করেন।

এতে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি জেনারেল) হিসেবে নির্বাচিত হন জামিলুর রহমান। কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল বা প্রার্থী না থাকায় নিম্নোক্ত কর্মকর্তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিসিসিসিআই-এর দ্বিবার্ষিক নির্বাচনটি পরিচালনা করেন চেম্বারের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোসাম্মাত নারগিস মুরশিদা। মোহাম্মদ খোরশেদ আলম বিসিসিসিআই প্রশাসক মোসাম্মাত নরগিস মুরশিদার নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন: সভাপতি: মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি: হান জিংচাও, সিনিয়র সহ-সভাপতি: এ. জেড. এম. আজিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি.এম. কামরুল ইসলাম, সহ-সভাপতি: মোহাম্মদ হাফিজুর রহমান খান, সহ-সভাপতি: চাও চংচং, সহ-সভাপতি: খন্দকার আতিকুর রহমান, সহ-সভাপতি: মোহাম্মদ মাসুদ আলী খান, সাধারণ সম্পাদক: জামিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক: নাসিমা জাহান বিজলী (বিন্তি), পরিচালক প্রশাসন: তালুকদার মো. জাকারিয়া হোসেন, শিল্প ও বাণিজ্য পরিচালক: মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, জনসংযোগ পরিচালক: মো. জিন্নাতুল ইসলাম, পরিচালক: মো. আমানুর রহমান, পরিচালক: মো. আবদুল্লাহ জাবের, পরিচালক: মো. সেলিমুজ্জামান সেলিম, পরিচালক: এটিএম অলতাফ হোসেন-লোটাস, পরিচালক: মো. কামরুজ্জামান, পরিচালক: মোহাম্মদ আলাউদ্দিন আল-আজাদ, পরিচালক: এস. এম. মুস্তাফা জালাল।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও এস এস ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী সেলিমুজ্জামান সেলিম বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) কার্যনির্বাহী কমিটির পরিচালক নির্বাচিত হওয়ায় যুবদলের কেন্দ্রিয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহামুদুল হাসান বাপ্পী, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এছাড়াও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরিফুল রোমান এবং কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ