September 16, 2026, 12:28 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাদ্রাসা ও এতিমখানায় ছাগল সদকা দিলেন শিমুল বিশ্বাস

জুবায়ের খান প্রিন্স, পাবনা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পাবনা সদর উপজেলা লোহাগড়ায় একটি মাদ্রাসা ও এতিমখানায় ছাগল সদকা প্রদান করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, এবি ট্রাস্টের চেয়ারম্যান ও প্রখ্যাত শ্রমিক নেতা এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) এ সদকা হস্তান্তর করা হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে ছাগলটি হস্তান্তরের সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এতিম শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাদ্রাসার প্রধান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বেগম খালেদা জিয়া দেশের একজন অভিজ্ঞ ও জনপ্রিয় নেত্রী। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আমরা আন্তরিকভাবে দোয়া করছি। আজকের এই সদকার মাধ্যমে আমরা আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করছি। পাশাপাশি আমাদের সুখে-দুঃখে শিমুল বিশ্বাস সবসময় পাশে দাঁড়ান। তাঁর দানশীলতা আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাঁর জন্যও দোয়া করি।”

এসময় স্থানীয় বিএনপি নেতারা জানান, দেশনেত্রীর অসুস্থতা পুরো জাতির জন্য কষ্টদায়ক। খালেদা জিয়ার দ্রুত সুস্থ হয়ে রাজনীতির মাঠে ফিরে আসা এখন জনগণের একান্ত প্রত্যাশা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর রোগমুক্তি কামনায় দেশব্যাপী দোয়া মাহফিল, মিলাদ ও সদকা কর্মসূচি অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ