September 16, 2026, 9:34 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

এনটিভির সাংবাদিক মাহাবুব হোসেন সারমাত’র মৃত্যুতে সেলিমুজ্জামান’র শোক

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের জেলার বর্ষীয়ান সাংবাদিক, এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহাবুব হোসেন সারমাতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

মাহাবুব হোসেন সারমাত শুক্রবার বিকাল ৫টা ৫৫ মিনিটে গোপালগঞ্জ শহরের থানাপাড়াস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

সেলিমুজ্জামান বলেন, বর্ষীয়ান সাংবাদিক মাহাবুব হোসেন সারমাতকে আমি চিনতাম। তিনি গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তার এই অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। আমি তার আত্মার শান্তি কামনা করি এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

এছাড়া, গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এবং জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ