July 26, 2026, 2:02 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত নতুন কমিটির হাতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দায়িত্বভার উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বেলা ১২টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভা। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভির রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে দ্বায়িত্বভার ও শুভেচ্ছা জানান।

এসময় তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমে গঠিত এই নতুন কমিটি রাজশাহীর সাংবাদিক সমাজে ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও ইতিবাচক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করবে।” ইতিমধ্যে রাজশাহীতে ঐক্যের প্রতীক হিসাবে পরিচিত পেয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। এই ধারা অব্যাহত রেখে প্রতিটি সাংবাদিকদের অধিকার আদায়সহ অন্যায়ের প্রতিবাদ করবে বলে আমি আশাবাদী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বাংলাদেশের আলো’র স্টাফ রিপোর্টার মীর তোফায়েল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, প্রেসিডিয়াম সদস্য আবু কাওসার মাখন, লিয়াকত হোসেন, শাহিনুর রহমান সোনা ও আল আমিন হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি শেখ রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়— এটি সমাজের প্রতি দায়িত্ব ও অঙ্গীকার। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সংবাদকর্মীদের পেশাগত মর্যাদা ও সামাজিক দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির নেতৃত্বে এই ধারা আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, যাতে প্রেসক্লাব শুধু সাংবাদিকদের নয়, সমাজের মানুষেরও আস্থার কেন্দ্র হয়ে ওঠে।” রাজশাহী’র প্রতিটি গণমাধ্যমে কর্মরত সকল সাংবাদিকের পাশে থাকবে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।

সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, “নতুন উদ্যম ও আন্তরিকতার সঙ্গে আমরা ক্লাবের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করব।”

অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অভিষেকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ