July 26, 2026, 7:13 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে ১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে মাদক বিরুদ্ধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা ৪০ মিনিটে মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায়।

জানা যায়, কালীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে নোয়াপাড়ার আমজাদ হোসেন স্বপনের ফাঁকা জায়গা থেকে দুইজন মাদক কারবারিকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন—
(ক) মোঃ মাসুম ভূইয়া (২৩), পিতা- সানাউল্লাহ ভূইয়া, মাতা- আইরিন বেগম, সাং- নোয়াপাড়া, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর। (খ) সাহিন ভূইয়া (২৬), পিতা- ইসমাইল ভূইয়া, সাং- নোয়াপাড়া, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৩০ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯,০০০ টাকা।

ঘটনার বিষয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী একটি মামলা (এফআইআর নং-৩, তারিখ-০৩/১১/২০২৫) দায়ের করা হয়েছে।

এই মামলার বাদী এসআই (নিঃ) অপূর্ব কুমার বাইন এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ রাসেল।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন আমাদের প্রতিনিধিকে জানান,
“মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে। ”আমি এবং আমার থানার পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ