July 26, 2026, 7:26 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে ১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়ায় ধানক্ষেতে বেকারী ব্যবসায়ী ম’র’দে’হ উ’দ্ধার

আল ইমরান, বগুড়া প্রতিনিধি

বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী এলাকার ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে তালুকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম ওই এলাকার মৃত সোবহান আলীর জামাতা। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন এবং পেশায় বেকারী ব্যবসায়ী ছিলেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন জহুরুল ইসলাম। এরপর তিনি আর ফিরে আসেননি। পরদিন ভোরে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।”

তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যেই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ