July 26, 2026, 7:13 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে ১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই যোদ্ধা ও এনসিপি নেতা জনাব নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট

জুলাই যোদ্ধা ও এনসিপি নেতা জনাব নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ

একটি রাজনৈতিক দলের জনৈক নেতা জুলাই যোদ্ধা এবং এনসিপির মূখ্য সমন্বয়ক জনাব নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামালা দায়ের করায় তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ ৩ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, একটি রাজনৈতিক দলের জনৈক নেতা জুলাই যোদ্ধা ও এনসিপির মূখ্য সমন্বয়ক জনাব নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার কারণে জুলাই যোদ্ধা জনাব নাসির উদ্দিন পাটওয়ারীকে জাতি শ্রদ্ধা ও সম্মান জানায়। তার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় আমরা উদ্বিগ্ন।

যারা বিরোচিত ভূমিকা পালন করে দেশকে স্বৈরশাসনের কবল থেকে উদ্ধার করেছেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ