July 26, 2026, 7:13 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে ১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনের শরণখোলায় হরিণ শিকারীদের হামলায় আহত বন কর্মকর্তা, গ্রেপ্তার ৩

তরফদার রবিউল ইসলাম

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব হরিণ শিকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে কচিখালী দুবলার চর আলোরকোল এলাকার ডিমের চরে এ ঘটনা ঘটে।বনবিভাগ সূত্রে জানা গেছে, রাস উৎসবকে কেন্দ্র করে তীর্থযাত্রীর ছদ্মবেশে হরিণ শিকারের উদ্দেশ্যে বনে প্রবেশ করে একটি সংঘবদ্ধ শিকারী দল। খবর পেয়ে এসিএফ রানা দেব বনরক্ষীদের নিয়ে অভিযান চালান। অভিযানের সময় বনরক্ষীরা একজন শিকারীকে আটক করলে তার সহযোগীরা লাঠিসোটা নিয়ে হঠাৎ হামলা চালিয়ে আটক শিকারীকে ছিনিয়ে নেয়। এতে এসিএফ রানা দেব গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে দ্রুত দুবলার চর শুঁটকি পল্লীর অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসক ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, রানা দেব শরীরের অভ্যন্তরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার পর পরই বনবিভাগের সদস্যরা ঝটিকা অভিযান চালিয়ে তিন শিকারীকে গ্রেপ্তার করেন। তারা হলেন, বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের হাসান (২৬), রামপাল উপজেলার সোনাতুলিয়া শহিদ মল্লিক (২৮), ও ঝালবাড়ি গ্রামের আল-আমিন আকুঞ্জি (২৭)। এ সময় বনের বিভিন্ন এলাকা থেকে ১৮টি হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়।

এসিএফ রানা দেব জানান, এবারের রাস উৎসবে শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য পাস দেওয়া হলেও শিকারীরা ভুয়া পরিচয়ে ও হিন্দু নাম ব্যবহার করে অনুমতিপত্র সংগ্রহ করে বনে প্রবেশ করে হরিণ শিকারে লিপ্ত হয়েছিল।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন,হামলাকারী তিন শিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শিকার কাজে ব্যবহৃত নৌযান উদ্ধার করা হয়েছে। দলের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। রাস উৎসব ঘিরে সুন্দরবনে হরিণ শিকার রোধে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ