September 18, 2026, 1:01 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ঝালকাঠিতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৩১ দফা স্বনির্ভর আধুনিক উন্নত বাংলাদেশ গঠনে এক নতুন দিগন্তের সনদ বলে মন্তব্য করেছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ঝালকাঠি -২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।

ঝালকাঠি পৌর বিএনপির ৮ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য একথা বলেন।

রবিবার (২ নভেম্বর) সন্ধা ৬ টায় ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, ঝালকাঠী সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ নুর হোসেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাড. মোঃ শামিম আলম, পৌর বিএনপির সিনিঃ সহ-সভাপতি মোঃ দ্বীন ইসলাম মিয়া।

৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নাসির হাওলাদার এর সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত মল্লিক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সরদার মোঃ শহিদুল্লাহ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খালিদ বিন আলম জেকি, মোঃ সাইফুল ইসলাম শাহিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহম্মেদ সালাউদ্দিন, সৈয়দ আলী হাসান, গোলাম আজম সোহান, ঝালকাঠি সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির হাওলাদার, জেলা ছাত্রদল নেতা মোঃ কলিন্স প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্য আরো বলেন বাংলাদেশে সকল ধর্ম বর্ন শ্রেনী পেশার মানুষ বিএনপির কাছে নিরাপদ। বিএনপি সম্প্রতির বাংলাদেশ গড়তে চায়। বিএনপির নেতাকর্মী কোন অপরাধের সাথে সন্ত্রাস অবিচার অনাচারের সাথে যুক্ত নয়। বিএনপির নেতাকর্মীরা যদি কোন অপরাধ করে তবে কঠোর ব্যাবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন নারী পুরুষ যুবক তরুণদের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের সুচনা করবো। বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন এবং অগ্রগতি নিশ্চিত হবে। তাই সকলকে ধানের শীষের পক্ষে থেকে তাদেরকে দেশ গঠনের অংশিদার হওয়ার আহবান জানান।

বিশেষ অতিথিগণ এবং অন্যান্য বক্তারা সকল শ্রেনী পেশার মানুষের অধিকার এবং মর্যাদা বৃদ্ধি পাওয়ার লক্ষ্যে এবং দেশ গঠনে তাদের কার্যকর ভূমিকা রাখতে জনসাধারণ কে ধানের শীষের পক্ষে থাকার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ করেন। উঠান বৈঠকে নারী পুরুষ তরুন সহ সনাতন ধর্মালম্বী সহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ