September 17, 2026, 8:45 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাস উৎসব ঘিরে হরিণ শিকারের ফাঁদ! পূর্ব সুন্দরবনে ৭ জন আটক

নিজস্ব প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের রাস উৎসবকে ঘিরে হরিণ শিকারের পরিকল্পনা করেছিল একদল শিকারি। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বন বিভাগের স্মার্ট টিম।

শনিবার (২ নভেম্বর) রাতে সুন্দরবনের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকায় অভিযান চালিয়ে ১০০টি হাঁটা ফাঁদ, ৭ জন শিকারি ও ২টি ট্রলার জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী স্মার্ট টিম লিডার দ্বিলীপ কুমার মজুমদার বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আমরা জিরো টলারেন্সে আছি। অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “রাসপূজা এলেই এক শ্রেণির অসাধু মানুষ হরিণ শিকারে নামে। এবারও তারা পরিকল্পিতভাবে এসেছিল। ধরা না পড়লে বহু হরিণ মারা যেত।

তাদের ট্রলারে ‘বন বিভাগ’ লেখা ফ্ল্যাগ টানানো ছিল, যা অত্যন্ত অপরাধমূলক কাজ। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আমরা জিরো টলারেন্সে আছি।

অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ