September 17, 2026, 8:47 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে “সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়ে” প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (১ নভেম্বর) রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়।

জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিনা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শ্যামল চন্দ্র বসাক, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস কুমার পাল প্রমুখ। এসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সমবায় সংগঠনের সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় উন্নয়ন অগ্রযাত্রায় সমবায় আন্দোলনের ভূমিকা তুলে ধরেন এবং “সবার অংশগ্রহণে টেকসই সমবায় গড়ে তোলার” আহ্বান জানান।

আলোচনা সভা শেষে নগর ও পল্লী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডকে শ্রেষ্ঠ সমবায় সমিতি এবং মোছা. মাফিয়া বেগমকে শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ