July 27, 2026, 9:05 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

বিএনপি ঘোষিত ৩১ দফা শ্রমিক অধিকারের রক্ষা কবচ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

সাম্য ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনে সকল শ্রেনী পেশার মানুষের অধিকার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। শ্রমিকদের মজুরি, স্বাস্থ্য সেবা, পরিবারের অর্থনৈতিক নিরাপত্তার জন্য ৩১ দফা বাংলাদেশের জন্য এক নতুন দিগন্তের সনদ বলেও মন্তব্য করেছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ঝালকাঠি -২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।

ঝালকাঠি সদর উপজেলার ৬ নং বাসন্ডা ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে শুক্রবার (৩১ অক্টোবার) সন্ধা ৬ টায় স্থানীয় আগোরবাড়ী বাজারে অনুষ্ঠিত ৩১ দফা বাস্তবায়নের জন্য মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ কবির হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন আর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, ঝালকাঠী সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার মোঃ শহিদুল্লাহ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম মুন্সি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান বশির, যুগ্ম সম্পাদক মোঃ হেমায়েত মল্লিক, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সরদার মোঃ শহিদুল্লা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম নয়ন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম শাহিন, বাসন্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, বাসন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সিনয়র সহ-সহসভাপতি মোঃ রেজাউল করিম, জুলাই বিপ্লবের সংগঠক আবির লস্কর প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্য আরো বলেন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সকল ধর্ম বর্ন শ্রেনী পেশার মানুষ বিএনপির কাছে নিরাপদ। বিএনপি আধুনিক উন্নত স্বনির্ভর এবং শ্রমিক বান্ধব বাংলাদেশ গড়তে চায়। বিএনপির নেতাকর্মী কোন অপরাধের সাথে সন্ত্রাস অবিচার অনাচারের সাথে যুক্ত নয়। তারপরে কোন নেতাকর্মীর বিরুদ্ধে নুন্যতম অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হয় এবং হবে।

তিনি আরো বলেন প্রতিটি ঘরে ঘরে নারী পুরুষ যুবক তরুণদের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের সুচনা করবো। বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন এবং অগ্রগতি নিশ্চিত হবে। নারীদের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফার কয়েকটি দফায় সুনির্দিষ্ট ভাবে শ্রমিকদের অধিকারের বিষয়টি রেখেছেন সেই দফা গুলো শ্রমিকদের উদ্দেশ্য করে বলে ধানের শীষের পক্ষে থেকে তাদেরকে দেশ গঠনের অংশিদার হওয়ার আহবান জানান।

বিশেষ অতিথিগণ এবং অন্যান্য বক্তারা সকল শ্রেনী পেশার মানুষের অধিকার এবং মর্যাদা বৃদ্ধি পাওয়ার লক্ষ্যে এবং দেশ গঠনে তাদের কার্যকর ভূমিকা রাখতে জনসাধারণ কে ধানের শীষের পক্ষে থাকার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ করেন।

শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভায় এলাকার ব্যাপক সংখ্যক জনসাধারণ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ