July 26, 2026, 6:17 pm
শিরনাম :
১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

গুমের অভিযোগ সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে

ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগ সরকারের সময়ে গুম ও খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত এডিশনাল এসপি মো. মশিউর রহমানকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এদিন বিকাল সাড়ে ৩টার দিকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।

এর আগে, সিআইডির এডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। দুপুরে সিআইডিতে দায়িত্ব পালনের সময় তাকে গ্রেফতার করা হয়। মশিউরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা রয়েছে। এ মামলায় তাকে ট্রাইব্যুনালে আনা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

প্রসিকিউশন জানায়, মশিউর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দায়ের হওয়া গুমের একটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ