September 17, 2026, 7:40 pm
শিরনাম :
দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গ্রামের প্রধান সংযোগকারী সেতু ভেঙে ঝুকিপূর্ন পারাপার‌ করছেন গ্রামবাসীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন জন্মদিন পালন লামায় হিমছড়িতে ফ্ল্যাট সলিং সড়ক হালকা বৃষ্টিতে ভেঙ্গে পড়ছে

তালায় অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

তালা উপজেলা অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা বুধবার (২৯ অক্টোবর) সকালে তালা ভূমিজ ফাউন্ডেশন অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

মানুষের জন্য ফাউন্ডেশন ও খ্রীষ্টান এইডের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের সমতার জন্য লড়ি (সজল) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অন্ত্যজ পরিষদের সভাপতি স্বরস্বতী দাস।

উপজেলা অন্ত্যজ পরিষদের সাধারণ সম্পাদক ইমদাদুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অন্ত্যজ পরিষদের উপদেষ্টা রুপালী পরিচালক সফিকুল ইসলাম, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, অন্ত্যজ পরিষদের সোমা সরকার, সন্ধ্যা রানী দাস, মো. আব্দুল্লাহ, ভূমিজ ফাউন্ডেশনের দে অঞ্জন কুমার, মহাদেব দাস, তারেক সরকার, বিলকিস আক্তার প্রমুখ।

সভায় অংশগ্রহণকারীরা তালা উপজেলায় অন্ত্যজ জনগোষ্ঠী ও তাদের বসবাসকৃত এলাকার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তা সমাধানের প্রস্তাবনা তুলে ধরেন। এছাড়া অন্ত্যজ জনগোষ্ঠীর অধিকার, মানবাধিকার, সরকারী-বেসরকারী সেবায় অন্ত্যজ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত করার পরিকল্পনা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ