September 17, 2026, 7:40 pm
শিরনাম :
দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গ্রামের প্রধান সংযোগকারী সেতু ভেঙে ঝুকিপূর্ন পারাপার‌ করছেন গ্রামবাসীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন জন্মদিন পালন লামায় হিমছড়িতে ফ্ল্যাট সলিং সড়ক হালকা বৃষ্টিতে ভেঙ্গে পড়ছে

বাঘারপাড়ায় জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃওবাইদুল হক, যশোর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তান্ডবে শহীদ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাঘারপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞ ছিল বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের ইতিহাসে এক কালো অধ্যায়। অনতিবিলম্বে ওই দিনের খুনিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আব্দুল আলিম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আব্দুল হাই, ও যুব সভাপতি মতিউর রহমান প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ