July 26, 2026, 5:21 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

গাজীপুরে কাথোরা গ্রামে রাতের আঁধারে চুরির চেষ্টা — ভাড়াটিয়ার উপস্থিতিতে পালাল চোরচক্র

মোঃ সুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের জালাল মার্কেট সংলগ্ন কাথোরা ইসলামিয়া দাখিল মাদরাসার পাশে আবু রায়হানের বাড়িতে আজ ভোররাতে একদল চোর বা ডাকাত প্রবেশ করে।

শনিবার রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় তারা কেচি দিয়ে প্রতিটি রুমের তালা কেটে ফেলে। কি কি চুরি হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ভুক্তভোগী আবু রায়হান জানান, রাতের ওই সময়ে বাড়ির এক ভাড়াটিয়া নাইট ডিউটি শেষে ফিরে এসে দেখতে পান—ছাদে একজন, রুমে দুজন এবং বাইরে একজন পাহারা দিচ্ছে। ভাড়াটিয়াকে দেখতে পেয়ে তারা দ্রুত ছাদ দিয়ে লাফিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আবু রায়হান বলেন,
“দেশের এমন পরিস্থিতিতে মানুষের জান-মালের নিরাপত্তা কোথায়? আমি এলাকার মুরুব্বী ও প্রশাসনের কাছে অনুরোধ করছি—যারা এসব ঘটনার সঙ্গে জড়িত বা সহযোগিতা করছে, তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।”

ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশের টহল জোরদার করার দাবি জানান।

ভুক্তভোগী: আবু রায়হান
ঠিকানা: গাজীপুর সিটি কর্পোরেশন, ২০ নং ওয়ার্ড, জালাল মার্কেট সংলগ্ন, কাথোরা ইসলামিয়া দাখিল মাদরাসার পাশে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ