September 17, 2026, 11:17 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

যুব সমাজ আমাদের সম্পদ, এই যুব সমাজকে কাজে লাগাতে হবে-সেলিমুজ্জামান

গোপালগঞ্জ প্রতিনিধি

ছাত্র সমাজ যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, যুব সমাজ আমাদের সম্পদ, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এই যুব সমাজকে কাজে লাগাতে হবে।

আমাদের দেশের ছাত্র সমাজ যুব সমাজের নেতৃত্বে এদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিলেও, দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি, এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে ও দেশ কে বিনির্মাণ করতে হলে এদেশের যুবসমাজকেই এগিয়ে আসতে হবে।

আজ মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি।

সেলিমুজ্জামান সেলিম আরো বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুব সমাজকে একযোগে কাজ করতে হবে। কোন অপশক্তি যেন আগামী নির্বাচন বাঞ্চাল করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসানের সঞ্চালনায় ও আহ্বায়ক আসাদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ