September 17, 2026, 7:40 pm
শিরনাম :
দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গ্রামের প্রধান সংযোগকারী সেতু ভেঙে ঝুকিপূর্ন পারাপার‌ করছেন গ্রামবাসীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন জন্মদিন পালন লামায় হিমছড়িতে ফ্ল্যাট সলিং সড়ক হালকা বৃষ্টিতে ভেঙ্গে পড়ছে

আশুলিয়ায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিকদলের লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষেই হোক, এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে আশুলিয়ার
জামগড়া ছয়তলা এলাকায় ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবুর নির্দেশনায় ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে এই আলোচনা সভা-দোয়া ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো.রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা শ্রমিক দলের সভাপতি হাজী দ্বীন ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি হাজী জাহিদুল ও ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষান।
লিফলেট বিতরণ কর্মসূচিতে ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো.রবিউল ইসলাম বলেন, “জনগণের কল্যাণে প্রণীত বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ উন্নয়ন, ন্যায় ও সমতার পথে এগিয়ে যাবে।”

এই দাবিগুলো জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ, যা জনসমর্থন পেলে দেশব্যাপী আরও ব্যাপক আকারে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি।

এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রমিকদল নেতা লিটন গাজী,সুরুজ,আনছার,নজরুল ইসলাম,জুয়েল খান,রফিক,সাত্তার ভূইয়া,সামাদ ভূইয়া সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ