September 17, 2026, 7:40 pm
শিরনাম :
দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গ্রামের প্রধান সংযোগকারী সেতু ভেঙে ঝুকিপূর্ন পারাপার‌ করছেন গ্রামবাসীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন জন্মদিন পালন লামায় হিমছড়িতে ফ্ল্যাট সলিং সড়ক হালকা বৃষ্টিতে ভেঙ্গে পড়ছে

যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃওবাইদুল হক, যশোর প্রতিনিধি

বিকেলে যশোর শহরের টাউনহল ময়দানে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি এম. তমাল আহমেদ। এতে প্রধান অতিথি নার্গিস বেগম আরও বলেন, “বিএনপির অন্তর্নিহিত শক্তি হলো জাতীয়তাবাদ ও তৃণমূলের জনশক্তি। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা গণতন্ত্রের পথে এক ধাপ এগিয়েছি। এখন প্রয়োজন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন—যার মাধ্যমে আমরা রক্তের ঋণ শোধ করবো।”

দেশ থেকে পালিয়ে যাওয়ার রাজনীতি বিএনপি করে না বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, “বিএনপির নেতাকর্মীরা হাজারো নির্যাতন, নিপীড়ন আর মিথ্যা মামলার মুখেও দল কিংবা দেশ ছেড়ে পালায়নি। আমরা জনগণের জন্য লড়াই করি, পালানোর জন্য রাজনীতি করি না।”তিনি আরও বলেন, “যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, তাদের ত্যাগ বৃথা যেতে পারে না।

আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত করতে হবে—এটাই হবে শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, মোহাম্মদ ইমদাদুল হকসহ নেতাকর্মীরা।

সমাবেশ শেষে টাউনহল ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ