September 17, 2026, 7:38 pm
শিরনাম :
দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গ্রামের প্রধান সংযোগকারী সেতু ভেঙে ঝুকিপূর্ন পারাপার‌ করছেন গ্রামবাসীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন জন্মদিন পালন লামায় হিমছড়িতে ফ্ল্যাট সলিং সড়ক হালকা বৃষ্টিতে ভেঙ্গে পড়ছে

ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তাঁদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন।

আসামীরা হলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাহবুব হোসেন এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি ও জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবীর সদস্য মাহবুবার রহমান তালুকদার।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১১ নভেম্বর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম বাদী হয়ে জেলা বিএনপির অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুসহ ৫৯ নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ অক্টোবর সন্ধ্যায় শহরের ইউসুফ কমিশনার সড়কের তৎকালীন জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরে ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর নির্দেশে আসামিরা ভাঙচুর করেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন বলেন, মাননীয় হাইকোর্ট বিভাগের ছয় সপ্তাহের জামিন শেষে আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক মো. রহিবুল ইসলাম তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন বনি আমিন বাকলাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ